রফতানি খাতের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ ইপিজেড বিভাগে ২০২১-২২ অর্থবছরের জাতীয় রফতানি ট্রফি পেয়েছে প্যাসিফিক জিন্স গ্রুপের দুই সহযোগী প্রতিষ্ঠান ইউনিভার্সাল জিন্স লিমিটেড ও প্যাসিফিক জিন্স লিমিটেড। সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ দুই প্রতিষ্ঠানের পক্ষে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদক গ্রহণ করেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।- বিজ্ঞপ্তি