এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) সামার স্কুল প্রোগ্রামের সফল সমাপ্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক, এইউডব্লিউ সামার স্কুলের পরিচালক ড. মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন ফাতেমা মেহেজাবিন ও স্বর্ণা বিশ্বাস ইতি। মডারেটর ছিলেন সামিয়া জারিন আভা ইভেন্ট। ২০১৯ সালে চালু হওয়ার পর থেকে শেভরন বাংলাদেশ এইউডব্লিউর সামার স্কুল উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে কাজ করছে।