মাগুরায় প্রথমবারের মতো এক ছাদের নিচে পাঁচটি শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সমন্বয়ে যাত্রা শুরু করেছে ‘মাগুরা পেইন্ট গার্ডেন’। বুধবার (২৭ মে) বাদ আসর শহরের পারনান্দুয়ালী এলাকায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, “মাগুরা পেইন্ট গার্ডেন”-এ দেশী-বিদেশী খ্যাতিমান পাঁচটি পেইন্ট ব্র্যান্ডের রং পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে বার্জার, নেরোলাক, এলিট, নিপ্পন ও আরএফএল।

এ ছাড়া গ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে স্থাপন করা হয়েছে বার্জার ও নেরোলাকের অত্যাধুনিক “কালার ব্যাংক” মেশিন। এর মাধ্যমে ক্রেতারা তাৎক্ষণিকভাবে নিজেদের পছন্দ অনুযায়ী হাজার হাজার শেডের রং তৈরি করে নিতে পারবেন।

উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি