মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আশুলিয়া ক্যাম্পাসে আয়োজিত এ সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মধ্যে ছিলেন সাবেক সচিব মুহাম্মদ ইসমাইল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এটিএম ফজলুল হক, অধ্যাপক ড. মোজাম্মেল হক, এনামুল হক চৌধুরী এফসিএ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক ড. এম উমার আলী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ইঞ্জিনিয়ার আবুল বাশার। এছাড়া মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এসএম মাহবুব-উল-আলম, মানারাত ট্রাস্টের সেক্রেটারি সাবেক যুগ্ম সচিব মো. শাহ্ আলম বকশী উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।










