দেশের বাজারে নতুন ২০২৫ সিরিজের কেলভিনেটর ব্র্যান্ডের এসি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন উন্মোচন করেছে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ডিলার, ব্যবসায়ী অংশীদার, দীর্ঘমেয়াদি ক্রেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১১০ বছরের জনপ্রিয় আমেরিকান ব্র্যান্ড ‘কেলভিনেটর’, রেফ্রিজারেটর, হোম-কিচেন এপ্ল্যায়েন্স ও এসির জন্য বিশ্বব্যাপি পরিচিত। কেলভিনেটর ব্র্যান্ডটি সুইডিশ কোম্পানি ইলেক্ট্রোলাক্স হোম প্রোডাক্টসের মালিকানাধীন এবং র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশে একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর।
নতুন বছরে ক্রেতাদের জন্য র্যাংগস ইলেকট্রনিক্স তাদের সিলেট হাই-টেক পার্ক ও গাজীপুরের কারখানায় উৎপাদিত পণ্য বাজারজাত শুরু করেছে। এর মধ্যে রয়েছে ৫টি নতুন সাইড বাই সাইড ফ্রিজ ও ২টি টপ-লোড ওয়াশিং মেশিন। এসব পণ্য পাওয়া যাচ্ছে র্যাংগস ইলেকট্রনিক্সের দেশব্যাপী শোরুম ও অনলাইন স্টোরে (www.rangs.com.bd) ।
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, গত ৪০ বছর ধরে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে বিভিন্ন বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। —বিজ্ঞপ্তি










