সম্প্রতি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৩৯৩তম সভা ব্যাংকটির কর্পোরেট প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ।

এ সময় বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী অনুমোদন দেয়া হয়। এ আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করে পরিচালনা পর্ষদ। এছাড়াও সভায় একাধিক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদসহ পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মোহাম্মদ মুসলেহ উদ্দিন খান, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক ও জেবুন নাহার।

এছাড়াও সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে আরো উপস্থিত ছিলেন একরামুল হক, নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম।

এছাড়াও সভায় অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার।

—বিজ্ঞপ্তি