নীলফামারীর সৈয়দপুরে ফাস্টফুড রিটেইল ব্র্যান্ড টেস্টি ট্রিটের শোরুমের কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি শহরের জিকরুল হক রোডে শোরুমটি উদ্বোধন করেন টেস্টি ট্রিটের প্রধান পরিচালন কর্মকর্তা ইব্রাহিম খলিল। এখান থেকে ক্রেতারা জন্মদিন ও বিভিন্ন উৎসবের জন্য কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্ন ও বিভিন্ন ধরনের বেকারি পণ্য ক্রয় করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণের বঙ্গ মিলারস কারখানার জিএম জাকারিয়া হোসেন, টেস্টি ট্রিটের অপারেশন ম্যানেজার মানোয়ার হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার আরিফ মাহমুদ শাওন উপস্থিত ছিলেন।