পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৪ গতকাল প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। সম্মেলনে ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ, আজিজুর রহমান ও মুস্তফা আহমদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। এ সময় ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলীর সভাপতিত্বে ডিএমডি মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও মোহাম্মদ জামাল উদ্দীন মজুমদার উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি