বন্ধু দিবস উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সম্প্রতি এ উপলক্ষে রাজধানীর বনানীতে আয়োজিত অনুষ্ঠানে আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে দুটি হুইল চেয়ার দেয়া হয়। একই দিনে ক্লাবের জেনারেল মিটিং ২০২৪-২৫ আয়োজন করা হয়। এ সময় ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের প্রেসিডেন্ট নাহিদ ফরমান ও সেক্রেটারি রায়ানা আকন্দসহ ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের সব সদস্য উপস্থিত ছিলেন। ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল।
বন্ধু দিবস উদযাপন করল ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল
বন্ধু দিবস উদযাপন করেছে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সম্প্রতি এ উপলক্ষে রাজধানীর বনানীতে আয়োজিত অনুষ্ঠানে আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে দুটি হুইল চেয়ার দেয়া হয়।










