বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতের ব্যাংকারদের সমন্বয়ে ‘জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ' (জেবিএবি) এর ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম মাসুমকে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. তানভীরুল হক এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মো. ওমর ফারুক সদস্যসচিব পদ পেয়েছেন।

কমিটিতে ২৫ জন যুগ্ম আহ্বায়ক ও ৪৩ জন কার্যকরী সদস্য করা হয়েছে। জেবিএবি’র কেন্দ্রীয় সংসদের আহবায়ক জনাব মো. ইকবাল হোসেন এবং সদস্যসচিব জনাব মো. মোস্তাফিজুর রহমান (মোস্তাক) এই কমিটি অনুমোদন করেন।

যুগ্ম আহ্বায়ক হলেন, যুগ্ম আহ্বায়ক শামছুল আরেফীন নিয়াজ (ফাস্ট এ্যাসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট) সাউথ ইস্ট ব্যাংক, মোহাম্মদ সাইফুর রহমান (এসএভিপি) ঢাকা ব্যাংক, মো. আসাদুজ্জামান শিপুল (ফাস্ট এ্যাসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট) এনআরবি ব্যাংক, (দপ্তরের দায়িত্বে) মো. মিরাজ উদ্দিন চৌধুরী (এক্সিকিউটিভ অফিসার), যুগ্ম আহ্বায়ক (প্রচারের দায়িত্বে) মো. সবুজ সিকদার (সিনিয়র অফিসার) সাউথ ইস্ট ব্যাংক প্রমুখ।

জেবিএবির নবগঠিত বেসরকারি শাখার যুগ্ম-আহ্বায়ক মো. নেছার উদ্দিন বলেন, আর্থিক খাতের অনিয়ম, অর্থ পাচার, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষ ও ব্যাংকিং খাতের একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে জেবিএবি। এছাড়াও ব্যাংকিং খাতে কর্মরত অফিসারদের স্বার্থরক্ষার নিমিত্তে বৈষম্যহীনতার বিরুদ্ধে যথাযথ নিয়ম মেনে সোচ্চার থাকবে এ সংগঠন।- বিজ্ঞপ্তি