অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে যারা গুরুতর আহত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের একদল শিক্ষার্থী। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন তারা। এ সময় আহতদের জন্য রক্তদানসহ অসচ্ছল কয়েকজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া আন্দোলন-পরবর্তী সময়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা, সৌন্দর্যবর্ধনে দেয়াল লিখনসহ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা। —বিজ্ঞপ্তি