গত কয়েকদিন ধরেই রাস্তায় নেই ট্রাফিক পুলিশ। সিগন্যালে গিয়ে দেখা যায় সেখানেও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ১, গুলশান ২, হাতিরঝিলসহ কয়েকটি জায়গায় রিটেইল চেইন সুপারশপ স্বপ্নর কর্মীরা শিক্ষার্থীদের গোলাপ ফুল ও খাবার পানির বোতল উপহার দেন। এ প্রসঙ্গে স্বপ্নর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, রাস্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে ছাত্র-ছাত্রীরা যে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে এটা প্রশংসার দাবিদার।