জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি অনার্স ইন সিএসই, ইসিই, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ও বিবিএ প্রফেশনাল বিষয়ে শিক্ষালাভের সুযোগ দিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)। যেকোনো গ্রুপে এইচএসসি, ‘এ’ লেভেল অথবা সমমান পাসকৃত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। পাশাপাশি এনআইএসটিতে ক্যারিয়ার উন্নয়নের জন্য রয়েছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) ও কর্মসংস্থানে সহায়তার জন্য রয়েছে জবস ডট স্কিলস, গ্লোবাল রিক্রুটিং এজেন্সি লিমিটেড, অ্যাডমিশন ডট এসি এবং উদ্যোক্তা ফান্ডের জন্য রয়েছে ভেঞ্চার ক্যাপিটাল। এছাড়া মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশনের স্কলারশিপের সুবিধা।—বিজ্ঞপ্তি
এনআইএসটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি অনার্স ইন সিএসই, ইসিই, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ও বিবিএ প্রফেশনাল বিষয়ে শিক্ষালাভের সুযোগ দিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি)।










