শাহ্‌জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৮৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। এ সময় ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জি. মো. তৌহীদুর রহমান এবং মোহাম্মদ ইউনুছসহ আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্‌ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মো. আবুল বাশার। —বিজ্ঞপ্তি