সম্প্রতি ঢাকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মিলনায়তনে ‘গ্লোবাল অ্যাকসেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে ২০২৬’ উপলক্ষে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যৌথভাবে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ারের হাতে পুরস্কার তুলে দেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৃষ্টি প্রতিবন্ধীসহ সব গ্রাহকের জন্য নিরাপদ, সহজ ও ব্যবহারবান্ধব আর্থিক সেবা নিশ্চিত করতে ধারাবাহিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে ইবিএল স্কাইব্যাংকিং এ সম্মাননা পেয়েছে। ইবিএল অ্যাপটিতে স্ক্রিন রিডার কম্প্যাটিবিলিটি, ভয়েস-অ্যাসিস্টেড নেভিগেশন, বায়োমেট্রিক লগইন এবং তাৎক্ষণিক ট্রানজ্যাকশন অ্যালার্টসহ বিভিন্ন অ্যাকসেসিবিলিটি সুবিধা যুক্ত করা হয়েছে, যা গ্রাহকের নির্বিঘ্ন ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করছে।
অনুষ্ঠানে ইবিএলের পক্ষে আরো উপস্থিত ছিলেন হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আহসান উল্লাহ চৌধুরী; হেড অব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি সলিউশনস সঞ্জিত দত্ত এবং হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড এডিসি আমিন মো. মেহেদী হাসানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।










