৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসিঙ্গক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১১ টাকা ৭৩ পয়সায়। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩০ টাকা ৬০ পয়সায়।
সর্বশেষ ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৩ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৯ টাকা ৪ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৩ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১০৭ টাকা ৪৮ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বেক্সিমকো ফার্মার ইপিএস হয়েছে ১০ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ২০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৭ টাকা ৯১ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বেক্সিমকো ফার্মার ইপিএস হয়েছে ১১ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৪৯ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯১ টাকা ১ পয়সায়।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪৬ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ৮২১ কোটি ৯৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৪ কোটি ৬১ লাখ ১২ হাজার ৮৯। এর ৩০ দশমিক ১৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ১৮, বিদেশী বিনিয়োগকারী ২৬ দশমিক ৭৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৬ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে রয়েছে।










