২০২২-২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করেছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া। এ সময় পুরস্কারপ্রাপ্ত এক্সিকিউটিভ অফিসার মো. মনোয়ারুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট অফিসার (ডাটা এন্ট্রি অপারেটর) মুশফিকুর রহমানের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে কোম্পানির সিইও মাহমুদা আক্তার, পরিচালনা বোর্ডের সদস্য ড. মো. আকরাম হোসেন, ড. মোহাম্মদ মনিরুজ্জামান, মো. হাবীব উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির শুদ্ধাচার পুরস্কার প্রদান
২০২২-২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করেছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।










