ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্প্রিং-২০২৪ সেমিস্টারের নবীনবরণ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ভিসি অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক। এ সময় বক্তব্য রাখেন প্রো ভিসি অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সারোয়ার আর চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার ও ছাত্র কল্যাণ পরিচালক ড. এএসএম মহসিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. একেএম নজরুল ইসলাম। —বিজ্ঞপ্তি