এ ক্যাম্পেইনের আওতায় প্রতিটি বাইকে দেয়া হচ্ছে ৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত মূল্যছাড়। সেই সঙ্গে ভাগ্যবান একাধিক গ্রাহক পাচ্ছেন সরাসরি মাঠে বসে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের খেলা দেখার সুযোগ।

পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে তাকিওন ইলেকট্রিক বাইকের উদ্যোগে চলছে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন ও টেস্ট রাইড। যেখানে তাকিওন ব্যবহারকারীরা আকর্ষণীয় ছাড়ে পার্টস ক্রয়ের সুবিধাসহ বাইকের ফ্রি সার্ভিস করাতে পারছেন। এছাড়া আগ্রহী ক্রেতাদের জন্য রয়েছে সরাসরি বাইক দেখা ও টেস্ট রাইড করার সুযোগ। দেশব্যাপী সব ওয়ালটন শোরুম থেকে গ্রাহকরা এ অফার উপভোগ করতে পারছেন।

এদিকে, ‘সুপার সেভার কার্নিভাল’ উপলক্ষে দেশের ৬৪টি জেলায় ৭০টিরও বেশি স্থানে একযোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে ইলেকট্রিক বাইক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাকিওন ইলেকট্রিক বাইকের ‘সুপার সেভার কার্নিভাল’-এর অফার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে চলমান তাকিওন ইলেকট্রিক বাইকের ফ্রি সার্ভিস ক্যাম্পেইনের বিস্তারিত গ্রাহকদের জানানো হয়।

বর্তমানে নয়টি ভিন্ন মডেলে ও আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্চে। সাশ্রয়ী এ বাইকে মডেলভেদে ১০-২০ পয়সায় পর্যন্ত প্রতি কিলোমিটার ভ্রমণ করা যায়। এছাড়া রয়েছে ৮০-১২০ কিলোমিটার রেঞ্জ, উন্নত লিড গ্রাফিন ব্যাটারি, শক্তিশালী সাসপেনশন, রিমোট কী, ডিজিটাল ড্যাশবোর্ড, স্পিড মোড, উন্নত টায়ারসহ আকর্ষণীয় সব ফিচার।

দেশের প্রথম বিআরটিএ অনুমোদিত তাকিওন ইলেকট্রিক বাইক বর্তমানে ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ৮৩ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ক্রেতারা ওয়ালটনের অফিশিয়াল শোরুম বা তাকিওন এক্সক্লুসিভ ডিলার আউটলেট থেকে নগদ অথবা সহজ কিস্তিতে ক্রয় করতে পারছেন। —বিজ্ঞপ্তি