বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, শান্তিতে নোবেলবিজয়ী ও সারা বিশ্বে সামাজিক ব্যবসার প্রবক্তা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব।

শুক্রবার (৯ আগস্ট) এডাব চেয়ারপারসন আব্দুল মতিন স্বাক্ষরিত চিঠিতে এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় বলা হয়, আশা করি, আপনার নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ক্ষয়িষ্ণু অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও সব স্তরে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এডাবের পক্ষ থেকে অর্ন্তবর্তীকালীন সরকারের সার্বিক সফলতা কামনা করছি। বিজ্ঞপ্তি