স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ২৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. মনজুর আলম, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এসএএম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ, একেএম আবদুল আলীম, মো. আবুল হোসেন, স্বতন্ত্র পরিচালক নজমুল হক চৌধুরী, গোলাম হাফিজ আহমেদ ও একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ উপস্থিত ছিলেন। এছাড়া শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মো. সাইফুল্লাহ্, ভারপ্রাপ্ত এমডি ও সিইও মোহাম্মদ মোহন মিয়া, ডিএমডি ও সিওও মো. সিদ্দিকুর রহমান, পর্যবেক্ষক সাইদুর রহমান ও আলমগীর কবিরসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। এজিএম পরিচালনা করেন ভারপ্রাপ্ত গ্রুপ কোম্পানি সচিব মো. আলী রেজা এফসিএমএ। —বিজ্ঞপ্তি
স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৫তম এজিএম অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ২৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।










