শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এ চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গতকাল আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইসলামী ব্যাংক ২-০ গোলে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিকে হারিয়ে শিরোপা অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ট্রফি গ্রহণ করেন ইসলামী ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা, ডিএমডি মো. আকিজ উদ্দীন ও কাজী মো. রেজাউল করিমসহ দলীয় অধিনায়ক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এমপি, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি