শনিবার রাজধানীর ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের শিরোনাম ছিল ‘মাস্টারি অন ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬: চেঞ্জেস, ইমপ্যাক্ট অ্যান্ড প্র্যাকটিস’।

অনুষ্ঠানের শুরুতে আইসিএসবির সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী স্বাগত বক্তব্য দেন। সংস্থাটির ট্রেজারার ও প্রশিক্ষণের সমন্বয়কারী মো. মিজানুর রহমান এফসিএস কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস: নীতি) রেজাউল করিম, দ্বিতীয় সচিব (কর বিধি) মো. নাজমুল হোসেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. আব্দুল আজিজ এফসিএস, হাদিসুল আলম অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চিফ কনসালট্যান্ট হাদিসুল আলম এফসিএস ও ডিভাইন মার্সি হাসপাতালের সিএফও দীপঙ্কর দত্ত।

প্রশিক্ষণে ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬-এ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কাস্টমস-সংক্রান্ত পরিবর্তন, আয়কর-সংক্রান্ত সংশোধনী, উৎসে কর কর্তন (টিডিএস) ও উৎসে ভ্যাট কর্তনের (ভিডিএস) বাস্তব প্রয়োগ, ব্যক্তিগত আয়করের ব্যবহারিক দিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রশিক্ষকরা।