মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন।

তার নেতৃত্বে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা সব ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

—বিজ্ঞপ্তি