এছাড়া সিনিয়র সহসভাপতি পদে রাইজিং গ্রুপের এমডি আমজাদ হোসাইন চৌধুরী এবং সহসভাপতি পদে অ্যাসোসিয়েট গ্রুপের মোহাম্মদ মশিউল আলম স্বপন নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে গতকাল নবনির্বাচিত পরিচালকদের সভায় সর্বসম্মতিক্রমে এ প্রেসিডিয়াম গঠিত হয়।
এর আগে গত ২৩ মে অনুষ্ঠিত নির্বাচনে মো. আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম পূর্ণ প্যানেলে জয়ী হয়। চেম্বারের নিয়ম অনুযায়ী ফলাফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পরিচালকদের ভোটে প্রেসিডিয়াম গঠন করতে হয়।
নবনির্বাচিত সভাপতি মো. আমিরুল হক বণিক বার্তাকে বলেন, ‘চেম্বারের আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধার এবং আত্মমর্যাদাশীল সংগঠন হিসেবে গড়ে তোলা নতুন পরিচালনা পর্ষদের অগ্রাধিকার।’ দীর্ঘদিন পর ব্যবসায়ীদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের এ ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।










