‘প্রবাসে উপার্জন স্বদেশে আবাসন’—স্লোগান সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিহ্যাব হাউজিং অ্যান্ড রেমিট্যান্স ফেয়ার-২০২৪। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর শারজাহর এক্সপো সেন্টারে এ ফেয়ার অনুষ্ঠিত হবে। গতকাল রিহ্যাব থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। রিহ্যাব জানায়, ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর শারজাহর এক্সপো সেন্টারে এ ফেয়ার অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর মেলার উদ্বোধন করবেন। শারজাহতে রিহ্যাবের এ মেলায় রিহ্যাব সদস্য প্রতিষ্ঠান ছাড়াও বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এরই মধ্যে রিহ্যাব ইন্টারন্যাশনাল ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলিম উল্ল্যাহ এবং কো চেয়ারম্যান মো. ইমদাদুল হক বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বাংলাদেশ দূতাবাসে গিয়ে সাক্ষাৎ করেছেন। —বিজ্ঞপ্তি
সেপ্টেম্বরে শারজাহতে রিহ্যাব ফেয়ার
‘প্রবাসে উপার্জন স্বদেশে আবাসন’—স্লোগান সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিহ্যাব হাউজিং অ্যান্ড রেমিট্যান্স ফেয়ার-২০২৪।










