সিটিজেনস ব্যাংক সম্প্রতি তার কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করে। এতে ব্যাংকের বিভিন্ন শাখার মোট ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ মাসুম প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান ও সিএফও মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার তরফদার সুশীল কুমার উপস্থিত ছিলেন।