ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ওয়ালটনের পরিবেশক শাফিম ইলেকট্রনিকসের আয়োজনে ফাইনাল খেলায় কামালপুর ফুটবল একাডেমিকে ২-৩ গোলে হারিয়ে রানা একাডেমি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার আব্দুল খালেক, বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর মাহবুব আলম পলো। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা মোতাসিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের রিজিওনাল সেলস ম্যানেজার আবু সাঈদ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক আমিনুল হক লালা, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মনিরুল ইসলাম, শাফিম ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী শামিম হোসেন ও ক্রীড়া সংগঠক মুন্নাফ মণ্ডল। —বিজ্ঞপ্তি
কুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।










