বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) প্রধান কার্যালয়ে সম্প্রতি সাইবার সিকিউরিটি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের এমডি ও সিইও মো. তাজুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ডিএমডি ড. মো. আব্দুল কাদের। সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান সরাসরি এবং সব শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জ অনলাইনে অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি