ওয়ান ফার্মা লিমিটেড এর ঢাকা-১ জোন এর ২০২৫ বাজেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার ধানমন্ডির অভিজাত গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে আজ সোমবার (২৩ ডিসেম্বর) এ বাজেট মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিং এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ান ফার্মার ম্যানেজিং ডিরেক্টর কে এস এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ওয়ান ফার্মার সিওও এম আনিসুজ্জামান।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জিএম (সেলস) মো. তারিকুল ইসলাম, জিএম (মার্কেটিং) মো. আলমগীর হোসেন, জিএম (সাপ্লাই চেইন) খালেদ মজুমদার, ডিজিএম (একাউন্টস ও ফিন্যান্স) মো. আলমসহ ঢাকা-১ জোনের সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্কেট ইনফরমেশন অফিসার ও পিএমডির অফিসাররা।
এই সম্মলনে ২০২৫ এর কর্ম পদ্ধতি ও সাফল্যের বিষয়ে ওয়ান ফার্মার ম্যানেজিং ডিরেক্টর গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে ওয়ান ফার্মার ম্যানেজিং ডিরেক্টর প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দেশের সীমানা পেরিয়ে ওয়ান ফার্মা ফার্মাসিউটিক্যালস বিশ্ব দরবারে রফতানি করছে এবং ২০২৫ সালে আরো অনেক দেশে রফতানি বাণিজ্য সম্প্রসারিত হবে।
সম্মেলন শেষে ২০২৪ এর ওয়ান ফার্মার বেস্ট পারফরমারদের পুরস্কার প্রদান করা হয়।










