ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নগদ লিমিটেডের মধ্যে রেমিট্যান্স সেবাসংক্রান্ত চুক্তি সই হয়েছে। গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ডিএমডি মিফতাহ উদ্দীন ও নগদের এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা ও নগদের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও তানভীর এ মিশুক উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী ও মো. আলতাফ হুসাইন, ডিএমডি ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিন ও কাজী মো. রেজাউল করিম এবং নগদের চিফ স্ট্র্যাটেজি অফিসার মো. মুঈজ তাসনিম তাকিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক ও নগদের মধ্যে রেমিট্যান্স সেবাসংক্রান্ত চুক্তি সই
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নগদ লিমিটেডের মধ্যে রেমিট্যান্স সেবাসংক্রান্ত চুক্তি সই হয়েছে।










