অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) চূড়ান্ত মূল্যায়নে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ গতকাল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানের (এফসিএমএ) কাছ থেকে ক্রেস্ট ও প্রশংসাপত্র গ্রহণ করেন অগ্রণী ব্যাংকের সিইও মো. মুরশেদুল কবীর। এ সময় ব্যাংকের সিএফও মোহাম্মদ দীদারুল ইসলাম, এফসিএ এবং ডিএমডি দেবব্রত পালসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
এপিএ মূল্যায়নে অগ্রণী ব্যাংকের সাফল্য
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) চূড়ান্ত মূল্যায়নে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।










