ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এফবিসিসিআইয়ের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বিকর্ণ কুমার ঘোষ এবং এসইইউ উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিটির মূল লক্ষ্য হলো গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষাবিদ ও পেশাজীবীদের মধ্যে সহযোগিতা বাড়ানো। এর ফলে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত ও কর্মজীবনের নতুন সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. ফারহানা ফেরদৌসী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রুবা রুম্মানা, বিসিপিআর এর উপপরিচালক মো. আবুল হাশেম রনি এবং বিবিএ প্রোগ্রামের প্রভাষক সৈয়দা খাদিজা আক্তার।

—বিজ্ঞপ্তি