আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক সাময়িকীতে প্রকাশিত মানসম্মত গবেষণা প্রবন্ধের ভিত্তিতে এ বৈশ্বিক র‌্যাংকিং প্রণয়ন করা হয়। সর্বশেষ মূল্যায়নটি করা হয়েছে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত গবেষণাকর্মের ওপর ভিত্তি করে। আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলে এটি একটি স্বীকৃত ও স্বাধীন মানদণ্ড হিসেবে বিবেচিত।

এ র‌্যাংকিংয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে ইউআইইউ সামগ্রিকভাবে দেশের সব গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দশম অবস্থানে রয়েছে।

পাশাপাশি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। ইউআইইউ শুরু থেকেই গবেষণাকেন্দ্রিক শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনী চিন্তাধারাকে অগ্রাধিকার দিয়ে আসছে।

বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (ইডিএস) বিভাগের পরিবেশ বিজ্ঞান ও ভূবিজ্ঞানভিত্তিক গবেষক দলের নিরলস পরিশ্রমই এ অর্জনের পেছনে ভূমিকা রেখেছে।