বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এ সময় ভাইস চেয়ারম্যান আলহাজ মাহবুবুল আলম ও ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালক এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ, এএমডি, ডিএমডি এবং কোম্পানি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ-লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। —বিজ্ঞপ্তি