রাজধানীর আগারগাঁওয়ে চলমান রিহ্যাব মেলায় ক্রিডেন্স হাউজিং লিমিটেডের স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলায় গোল্ড স্পনসর হিসেবে অংশ নিয়েছে ক্রিডেন্স হাউজিং। মেলার প্রথম দিন থেকেই তাদের স্টলে ভিড় জমেছে।
এবারের মেলায় ক্রিডেন্স হাউজিং ৫২টি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেছে, যা এই মেলায় অংশগ্রহণকারী রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি। ক্রিডেন্সের প্রজেক্টগুলো গুলশান, ধানমন্ডি, বনানী, মোহাম্মদপুর, লালমাটিয়া, কলাবাগান, মনিপুরীপাড়া, সিদ্ধেশ্বরী এবং বেইলি রোডের মতো প্রাইম লোকেশনে অবস্থিত।
ক্রিডেন্স হাউজিংয়ের সেলস হেড রেজাউল করিম জানান, তাদের অ্যাপার্টমেন্টগুলো সর্বাধুনিক ডিজাইন ও উন্নত নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়। ক্রেতারা অ্যাপার্টমেন্টের নির্মাণ সামগ্রী যাচাই করার সুযোগ পান, যা তাদের আস্থা অর্জনে সহায়ক।
তিনি আরো জানান, তাদের অ্যাপার্টমেন্টগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ, প্রাকৃতিক আলো-বাতাস, আরামদায়ক নকশা এবং স্পেসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়। শিশুসহ পরিবারের সবার শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিও ডিজাইনের সময় গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।
রিহ্যাব মেলায় ক্রিডেন্সের স্টলে আগত ক্রেতারা তাদের অ্যাপার্টমেন্টের নকশা ও সুবিধা অন্য রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে তুলনা করার সুযোগ পাচ্ছেন। অভিজাত ক্রেতাদের মধ্যে ক্রিডেন্সের অ্যাপার্টমেন্টগুলোর প্রতি বিশেষ আগ্রহ দেখা গেছে।
মেলায় ক্রিডেন্সের নিজস্ব ব্যবস্থাপনায় ক্রেতাদের ধানমন্ডি, বনানী ও লালমাটিয়ার মতো প্রাইম লোকেশনের অ্যাপার্টমেন্ট প্রজেক্টগুলো ঘুরিয়ে দেখানো হচ্ছে। অনেকেই তাদের সাধ্যের মধ্যে থাকা অ্যাপার্টমেন্টগুলো বুকিং দিচ্ছেন।
ক্রিডেন্সের কর্মকর্তারা আশা করছেন, চলমান এই রিহ্যাব মেলা তাদের অ্যাপার্টমেন্ট প্রজেক্টগুলোর পরিচিতি এবং বিক্রি অনেকগুণ বাড়িয়ে দেবে। —বিজ্ঞপ্তি










