গ্রাহক সচেতনতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে এ অংশীদারত্বের আওতায় আরো থাকছে যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্ততামূলক কর্মসূচি এবং বিভিন্ন প্রচারণামূলক উদ্যোগ। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নাইন এবং বিটিআইয়ের নির্বাহী পরিচালক (মার্কেটিং) মাশরুর হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের আবাসন ঋণ গ্রহণের প্রক্রিয়া আরো সহজ হবে এবং ব্যক্তি ও পরিবারের মানসম্মত আবাসনের স্বপ্নপূরণে সহায়ক হবে। পাশাপাশি এর মাধ্যমে দুটি প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা দেশের আবাসন ও আর্থিক সেবা খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।