হজযাত্রীদের সেবা ও সহায়তা দিতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ বুথ ও ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। হজযাত্রায় প্রয়োজনীয় নির্দেশনা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

এ ক্যাম্পে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে হজে যাওয়া যাত্রীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। একই সঙ্গে শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে হজযাত্রীদের মধ্যে ২৫ হাজার ছাতা ও হজ গাইড বিতরণ করা হবে।

আজ শনিবার (৩ মে) বুথ ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। তিনি হজযাত্রীদের জন্য প্রস্তুত রাখা সহায়তামূলক সামগ্রী হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. লোকমান হোসেন।

এ ছাড়া উদ্বোধনী আয়োজনে শাহজালাল ইসলামী ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু হানিফ, আশকোনা শাখার ব্যবস্থাপক আহসানুল হক ফেরদৌস, ব্যাংকের শরিয়াহ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মাওলানা মো. ফরিদ উদ্দিন, করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. জাকির হোসেন ও ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে এম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি