শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এ রানার্সআপ হয়েছে শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ট্রফি গ্রহণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত এমডি ও সিইও মোহাম্মদ মোহন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টে রানার্সআপ স্ট্যান্ডার্ড ব্যাংক
শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এ রানার্সআপ হয়েছে শরিয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।










