আইএফআইসি ব্যাংকের উদ্যোগে সম্প্রতি খুলনায় ‘জাল নোট শনাক্তকরণ ও এর প্রচলন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান এবং যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের হেড অব কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট উইলিয়াম চৌধুরী ও খুলনার শাখা ব্যবস্থাপক মো. ইফ্তেখার আহমেদ। কর্মশালায় খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও মাগুরা জেলায় অবস্থিত ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখার শতাধিক কর্মকর্তা অংশ নেন।
খুলনায় আইএফআইসি ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে সম্প্রতি খুলনায় ‘জাল নোট শনাক্তকরণ ও এর প্রচলন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










