দেশের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান ক্লাবের তরুণ বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এ সময় প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র গ্রুপে বিজয়ী ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ১৪টি নতুন রেজিস্ট্রেশনপ্রাপ্ত বিজ্ঞান ক্লাবকে সার্টিফিকেট প্রদান করা হয়।