শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৩৮২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদের সভাপতিত্বে সভায় বেশ কিছুসংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালকরা ড. আনোয়ার হোসেন খান এমপি, মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম (ভার্চুয়ালি), মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, তাহেরা ফারুক (ভার্চুয়ালি), ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কেএএম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ (ভার্চুয়ালি)। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮২তম সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৩৮২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।










