ঈদ মানেই নতুন পোশাক, উৎসবের আমেজ আর সাজের নতুনত্ব। সেই উচ্ছ্বাসকে আরো রঙিন করে তুলতে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইল এবার নিয়ে এসেছে পার্সিয়ান টেল থিমের ঈদ-উল-ফিতরের বিশেষ কালেকশন।

পারস্যের রাজকীয় নকশার সঙ্গে আধুনিক ট্রেন্ডের মিশেলে সাজানো হয়েছে এবারের কালেকশন। এখানে তরুণ-তরুণী, শিশু ও সব বয়সীদের জন্য থাকছে আরামদায়ক পোশাক, পার্টি ও ফেস্টিভ লুকের আকর্ষণীয় ডিজাইন।

SaRa 2

সারার ঈদ আয়োজনে স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি ও অলওভার প্রিন্টের সমৃদ্ধ ডিজাইন থাকছে। মোটিফ ও নকশায় ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের আমেজ। এবারের কালেকশনে এবস্ট্রাক্ট, ফ্লোরাল, ট্র্যাডিশনাল ও জিওমেট্রিক ডিজাইন থাকছে বিশেষ আকর্ষণ। পোশাকের কাট ও প্যাটার্নেও আনা হয়েছে বৈচিত্র্য। আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ-লাইন, সিমেট্রিক ও অ্যাসিমেট্রিক প্যাটার্নের পাশাপাশি নিখুঁত কারুকাজও থাকছে পোশাকে।

ঈদ কালেকশনে ব্যবহৃত হয়েছে কটন, জর্জেট, ভিসকস, ডবি সিল্ক, ক্রেপ জর্জেট, নিট, ডেনিম ও জ্যাকার্ড কটনের মতো উন্নতমানের ফেব্রিক।

SaRa 3

নারীদের জন্য থাকছে শাড়ি, থ্রি-পিস, ফ্যাশন টপস, আনারকলি থ্রি-পিস, কুর্তি, কো-অর্ডস, ডেনিম প্যান্ট, শ্রাগ, ওয়ান-পিস, টু-পিস, স্কার্ফ, শারারা, কাফতান ও টি-শার্ট।

পুরুষদের জন্য থাকছে এক্সক্লুসিভ পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, কোটি ও পায়জামা।

SaRa 4

মেয়ে শিশুদের জন্য থাকছে টি-শার্ট, পার্টি ফ্রক, কটন ফ্রক, থ্রি-পিস, ফ্যাশন টপস, টু-পিস ও লেহেঙ্গা। ছেলেদের জন্য থাকছে সিঙ্গেল শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, পাঞ্জাবি, পায়জামা, ডেনিম প্যান্ট, নিট প্যান্ট, টি-শার্ট, ইনফ্যান্ট সেট, নিউ বর্ণ সেট, ইনফ্যান্ট পাঞ্জাবি সেট ও পলো শার্ট।

এছাড়া ‘সারা’ এবার ফ্যামিলি কালেকশন নিয়ে এসেছে, যেখানে বাবা-ছেলে ও মা-মেয়ের জন্য একই ডিজাইনের পোশাক পাওয়া যাবে। পাশাপাশি কাপলদের জন্যও থাকছে মিলিয়ে পরার মতো বিশেষ পোশাক।

সারার ঈদ কালেকশনে গুণগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি গুরুত্ব দিয়ে আনা হয়েছে। ডিজাইন ও প্যাটার্নের বৈচিত্র্যের ওপর নির্ভর করে পোশাকের দাম ২৫০ টাকা থেকে ৯,৯৯০ টাকার মধ্যে রাখা হয়েছে।

২০১৮ সালের মে মাসে স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ যাত্রা শুরু করে। বর্তমানে ঢাকার বিভিন্ন এলাকায় মিরপুর, বসুন্ধরা সিটি, মোহাম্মদপুর, উত্তরা, বারিধারা, বনশ্রী, ওয়ারী, বাসাবোসহ দেশের বিভিন্ন শহরে সারার আউটলেট রয়েছে। ঢাকার বাইরে রয়েছে রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী, বরিশাল, নারায়ণগঞ্জ ও খুলনায় আউটলেট।

(https://saralifestyle.com), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইনস্টাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd) থেকে অনলাইন অর্ডার করতে পারবেন। ঢাকার ভেতরে হোম ডেলিভারি ও ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি পাওয়া যাবে।

—বিজ্ঞপ্তি