ইস্টার্ন ইউনিভার্সিটির সামার-২০২৪ সেমিস্টারের নবীনবরণ সম্প্রতি স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেজারার মো. শামছুল হুদা, ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান, অধ্যাপক ড. মাহফুজুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, এবিএম ইমদাদুল হক খান, অ্যাডমিশন বিভাগের পরিচালক নাজলা ফাতমী প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খানসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
ইস্টার্ন ইউনিভার্সিটির সামার-২০২৪ সেমিস্টারের নবীনবরণ সম্প্রতি স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।










