ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে ২১ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি পরিচালক শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানবসম্পদ বিভাগের প্রধান ইভিপি মো. মাইনুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হেদায়েত উল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে ব্যাংকের প্রশিক্ষণার্থীদের পেশাদারত্বের সঙ্গে কাজ করা এবং গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন। —বিজ্ঞপ্তি
ইউনিয়ন ব্যাংকের ২১ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্স সমাপ্ত
ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে ২১ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।










