চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংক পিএলসির স্থানান্তরিত নেভাল বেজ শাখার কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মেজবাহ-উল-আজিম এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ট্রাস্ট ব্যাংকের এমডি আহসান জামান চৌধুরীসহ বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।