সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ। শাহ্জালাল ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং বিষয়ক আলোচনা করা হয়।

এ সময় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ; ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, প্রকৌশলী মো. তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান এবং আবদুল হাকিম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার।