এসএসসি/সমমান ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সন্তান ও তাদের পরিবারদের সম্মাননা দিয়েছে মেঘনা গ্রুপের ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’। ‘নাম্বার ওয়ান বাবার কৃতি সন্তান সংবর্ধনা ২০২৫’ নামের এই অনুষ্ঠানে মোট ৬২ জন শিক্ষার্থীকে সম্মাননা ও উপহার দেয়া হয়।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, ব্যাগ, ঘড়িসহ অন্যান্য উপহার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর হক। এছাড়া আরো ছিলেন এজিআই এর প্রধান অ্যাকাউন্টস অফিসার প্রফেসর মতিউর রহমান, প্রধান মানবসম্পদ কর্মকর্তা আতিক উজ জামান খান, সাপ্লাই চেইনের প্রধান কামরুল হকসহ মেঘনা গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আনিসুর হক তার বক্তব্যে বলেন, যারা ছোট থেকে বড় হয়, তারাই সত্যিকারের বড় হয়। তিনি শিক্ষার্থীদেরকে পড়াশোনাকে পেশার সাথে তুলনা করে, পড়াশোনায় মনোযোগ দিতে আহ্বান জানান।

প্রফেসর মতিউর রহমান বলেন, একজন কৃতি সন্তানের সাফল্যের পেছনে বাবা-মায়ের অনেক ত্যাগ ও সংগ্রাম থাকে। তিনি বলেন, ‘বাবা-মায়ের কৃতি সন্তানদের জন্য এই সংবর্ধনার আয়োজন করতে পেরে আমি গর্বিত। নাম্বার ওয়ান ব্র্যান্ড সবসময় তাদের পাশে ছিল আর ভবিষ্যতেও থাকবে’ তিনি আশা প্রকাশ করে আরো বলেন, এই কৃতি সন্তানেরা ভবিষ্যতে দেশ ও পরিবারের গর্ব হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে।

আতিক উজ জামান খান কৃতি সন্তানদেরকে ‘নাম্বার ওয়ান’ মানুষ অর্থাৎ সত্যিকারের মানুষ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা তাদের অনুভূতি প্রকাশ করেন। গোপালগঞ্জ থেকে আসা এক শিক্ষার্থীর বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এমন একটি প্রোগ্রাম তাদের জন্য সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

আরেকজন শিক্ষার্থী বলেন, তিনি কখনো ভাবেননি যে জীবনে এমন একটি বড় সংবর্ধনা পাবেন। এজন্য তিনি ও তার পরিবার নাম্বার ওয়ান ব্র্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, মেঘনা গ্রুপের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’ দেশের মানুষের কাছে তাদের চাহিদা অনুযায়ী মানসম্মত বিভিন্ন পণ্য বাজারজাত করে আস্থা অর্জন করেছে। ব্র্যান্ডটি তাদের পণ্য যেমন— চিনি, চা পাতা, সুজি, গুঁড়া দুধ ইত্যাদি পণ্যের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও কাজ করে যাচ্ছে।

—বিজ্ঞপ্তি