শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছর বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর আশকোনা ও টঙ্গী এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে কোম্পানি সচিব মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। এ সময় ব্যাংকের আশকোনা শাখার ডেপুটি ম্যানেজার মো. আতাউর রহমান ও টঙ্গী এসএমই শাখার ডেপুটি ম্যানেজার রুহুল কুদ্দুছসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি