বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কনটেন্ট ক্রিয়েশন কোর্স চালু করতে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’। সম্প্রতি বিইউপি ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ। বিউপির পক্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন লে. কর্নেল মাসুদুর রহমান খান ও নগদের পক্ষে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে নগদের হেড অব মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং মনসুরুল আজিজ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক আরিফুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক তানহা ওয়াহিদ আদৃতা উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে চলতি মাস থেকে বিইউপির সাংবাদিকতা বিভাগে কনটেন্ট ক্রিয়েশন কোর্স চালু হবে। এজন্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে আগ্রহী শিক্ষার্থীকে প্রয়োজনীয় ফরম পূরণ করে ৫১০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।—বিজ্ঞপ্তি